News Flash

  • Home
  • দেশ
  • Raj Thackeray: এমএনএস প্রধান রাজ ঠাকরে করোনা-আক্রান্ত, পিছিয়ে গেল হিপের অস্ত্রোপচার
Image

Raj Thackeray: এমএনএস প্রধান রাজ ঠাকরে করোনা-আক্রান্ত, পিছিয়ে গেল হিপের অস্ত্রোপচার

মুম্বই, ১ জুন (হি.স.): আচমকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরে, বুধবার তাঁর হিপের সার্জারি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই হাঁটু ও পিঠের সমস্যায় ভুগছেন রাজ ঠাকরে। সম্প্রতি তিনি নিজেই অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন। মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই ১ জুন, বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে দেওয়া হয়েছে। ডাঃ জলিল পারকার, যার অধীনে এমএনএস প্রধানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে তিনি বলেছেন, “রাজ ঠাকরেকে ডাঃ বিনোদ আগরওয়ালের নিতম্ব প্রতিস্থাপনের অস্ত্রোপচারের উদ্দেশ্যে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের প্রাক-অপারেটিভ পরীক্ষাগুলির মধ্যে একটি হল কোভিড-১৯, সেই পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই অস্ত্রোপচারের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top