News Flash

  • Home
  • দেশ
  • Farooq Abdullah: ইডি-র তলবে সাড়া, শ্রীনগরের দফতরে হাজিরা দিলেন ফারুক আব্দুল্লাহ
Image

Farooq Abdullah: ইডি-র তলবে সাড়া, শ্রীনগরের দফতরে হাজিরা দিলেন ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ৩১ মে (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলবে সাড়া দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ফারুক আব্দুল্লাহ। তবে, দিল্লির পরিবর্তে ইডি-র শ্রীনগরের দফতরে মঙ্গলবার হাজিরা দিয়েছেন ফারুক আব্দুল্লাহ। কিছু দিন আগে ফারুক আব্দুল্লাহকে সমন পাঠিয়েছিল ইডি, তাঁকে ৩১ মে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, মঙ্গলবার শ্রীনগরের দফতরে হাজিরা দিয়েছেন তিনি।

অর্থ তছরূপ মামলায় ফারুক আব্দুল্লাহকে তলব করেছে ইডি। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে (জেকেসিএ) ১১৩ কোটি টাকার আর্থিক অনিয়মের সঙ্গে সম্পর্কিত এই মামলাটি, সেই সময় অর্থাৎ ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ফারুক আবদুল্লাহ জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top