News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest: দাবি আদায়ে জাতীয় সড়ক অবরোধের হুশিয়ারি আত্মসমর্পণকারী বৈরীদের
Image

Protest: দাবি আদায়ে জাতীয় সড়ক অবরোধের হুশিয়ারি আত্মসমর্পণকারী বৈরীদের

আগরতলা, ৩০ মে (হি. স.) : দাবি আদায়ে জাতীয় সড়ক অবরোধের হুশিয়ারি দিয়েছে আত্মসমর্পণকারী বৈরীরা। তাঁদের সংগঠন ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং আজ সাংবাদিক সম্মেলনে বলেন, আগামী ৫ জুন নয় দফা দাবি আদায়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর ব্রীজ সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করা হবে।

প্রসঙ্গত, ৯ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নামতে চলেছে ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি। এদিন অমৃত বাবু জানান, তাঁদের দাবি নিয়ে ত্রিপুরার মুখ্যসচিব, জেলা শাসক সহ উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক ও মন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। নয় দফা দাবি পূরণের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ করা হয়নি।

তাঁর সাফ কথা, আগামী কিছু দিনের মধ্যে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে দাবি পূরণে সদুত্তর না মিললে জাতীয় সড়ক অবরোধ করা হবে। তাঁর বক্তব্য, ৪৮ টি গ্রুপের ৮৫৯ জন আত্মসমর্পণকারী বৈরী নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। 

তিনি বলেন, ২০২১ সালের অক্টোবর মাসে একবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় নির্বাচন থাকায় সরকারের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু, এখনো দাবি পূরণে সরকারের সদিচ্ছা প্রতিফলিত না হওয়ায় আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিতে বাধ্য হয়েছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন  অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top