News Flash

Image

সালেমায় সিপিএমের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সিপিআইএমের পক্ষ থেকে রবিবার ধলাই জেলার সালেমায় এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলটি সালেমার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে দলের নেতৃবৃন্দ জানান সুরমায় দলীয় নেতা দিলীপ বৈদ্যের বাড়িতে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়েছে৷ হামলার ঘটনায় জড়িত বিজেপির বাইক বাহিনীর সদস্যদের গ্রেফতার এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ তারা অভিযোগ করেছেন সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে প্রহসনে পরিণত করার লক্ষ্যে এখন থেকেই রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ শুরু করে দিয়েছে বিজেপির বাইক বাহিনী৷ নির্বাচনবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য নির্বাচন দপ্তরের কর্মকর্তাদের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷ তারা জানান এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী দেওয়া হবে৷ সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ৷ মিছিল থেকে ও দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানানো হয়েছে৷ সিপিএমের এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সে জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুরমায় সিপিএমের এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top