News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : সহযোগী ছাটাই, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা
Image

ত্রিপুরা : সহযোগী ছাটাই, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা

আগরতলা, ২৬ মে (হি. স.) : ত্রিপুরায় আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুরনো সহযোগীকে ছাঁটাই করে নয়া সহযোগী নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে মান্দাই ব্লকের আর সি এডিসি ভিলেজের লাহার চন্দ্র নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাতে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। 

ছাটাই হওয়া সহযোগীর পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী। অবিলম্বে তাকে পুনরায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। বিনা অপরাধে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহযোগী ছাঁটাই করা বরদাস্ত করা হবে না বলে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় নিযুক্ত করা না হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন। 

খবর পেয়ে সিডিপিও অফিস থেকে সুপারভাইজার সুমন রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে যান। সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে তিনি কথা বলেন। এ বিষয়ে সুপারভাইজার সুমন রায় জানান, বিষয়টি সম্পূর্ণভাবে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। যাবতীয় নিয়মকানুন মেনে ইন্টারভিউ গ্রহণ করে নতুন কর্মী নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান। এখন সমস্যা দেখা দেওয়ায় তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে এসেছেন।

স্থানীয় জনগণের অভিযোগ মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হবে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে সুপারভাইজার থেকে আশ্বাস পেয়ে এলাকাবাসী আপাতত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দিয়েছেন। তবে, পুরনো কর্মীকে পুনরায় নিযুক্ত করা না ফলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top