News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Snatched : উদয়পুরে মহিলা অটোযাত্রীর এক লক্ষ টাকা ছিনতাই
Image

Snatched : উদয়পুরে মহিলা অটোযাত্রীর এক লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বুধবার মন্দির নগরী উদয়পুরে এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ জানা যায় ব্রহ্মাবাড়ি এলাকা থেকে এক মহিলা ১ লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে অটোতে ওঠেন৷ ওই অটোতে বহিররাজ্যের কয়েকজন মহিলাও উঠে বলে জানা যায়৷ অটো থেকে নেমে মহিলা লক্ষ্য করেন তার বেগে টাকা নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি ওই মহিলা আর কে পুর থানার পুলিশকে জানান৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মহিলা অভিযোগ করেছেন বহিঃরাজ্যের যে মহিলারা উঠেছল তারাই তার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে৷ পুলিশ বহিঃরাজ্যের মহিলাদের খুঁজে বের করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ তবে তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না৷ লক্ষ-টাকা হাতিয়ে নিয়ে তারা গা ঢাকা দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

উল্লেখ্য বহিঃরাজ্যের একটি ছিনতাইকারী মহিলা দল বেশ কিছুদিন ধরেই সক্রিয় রয়েছে৷ এধরনের ছিনতাইয়ের ঘটনা ইতিপূর্বেও ঘটেছে৷ তারা যাত্রী সেজে যানবাহনে ওঠে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ৷ যাত্রী সেজে অটোতে উঠে এক মহিলার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই মন্দির নগরী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ যানবাহনে যাতায়াতের ক্ষেত্রেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top