News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Agartala Pur Nigam : সরকারী জমিতে বেআইনি নির্মাণ, উচ্ছেদ অভিযানে আগরতলা পুর নিগম
Image

Agartala Pur Nigam : সরকারী জমিতে বেআইনি নির্মাণ, উচ্ছেদ অভিযানে আগরতলা পুর নিগম

আগরতলা, ২৪ মে (হি. স.) : সরকারী জমিতে বেআইনি নির্মাণে জল নিষ্কাশনি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হওয়ায় আজ উচ্ছেদ অভিযানে নেমেছে আগরতলা পুর নিগম। মঙ্গলবার সকাল থেকে নিগমের সহকারী কমিশনারের উপস্থিতিতে চারটি জোনে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ-বিষয়ে নিগমের জনৈক আধিকারিক জানান, সম্প্রতি আগরতলা শহরে বৃষ্টির জল জমে সমস্যা সম্পর্কে সকলেই অবগত রয়েছি। ওই সমস্যার জন্য আগরতলা শহরে বাড়ি তৈরির সামগ্রী রাস্তায় ফেলে রেখে জল নিষ্কাশনি ব্যবস্থায় বাধার সৃষ্টি হয়েছে। বাড়ির মালিকগণ সজ্ঞানে ওই সামগ্রী রাস্তায় দিনের পর দিন ফেলে রাখছেন। তাই, জল নিষ্কাশনি ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী পরিষ্কার করা খুবই জরুরী হয়ে পড়েছে।

ওই আধিকারিকের কথায়, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা পুর নিগমকে নির্দেশ দিয়েছেন, বেআইনিভাবে রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী সহ অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক পুর নিগম বাড়ির মালিকদের নোটিশ দিয়েছে। তাতে, অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছেন। কিন্ত, নোটিশ পাওয়ার পরও এমন অনেক বাড়ির মালিক রয়েছেন তাঁরা রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নেননি।

তিনি বলেন, নোটিশ দেওয়া সত্বেও কোন পদক্ষেপ না নেওয়ায় আজ সদর মহকুমা প্রশাসনকে সাথে নিয়ে আগরতলা পুর নিগম জল নিষ্কাশনি ব্যবস্থা যেখানেই বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে। সদর মহকুমার ডিসিএম সুমঙ্গল দে বলেন, সরকারী জমিতে বেআইনি নির্মাণ জল নিষ্কাশনি ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। ভারী বর্ষণে আগরতলা জলমগ্ন থেকেছে দীর্ঘ সময় ধরে। তাই, আজ বাধ্য হয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top