News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : মোহরছড়ায় খোয়াই নদীর জলে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : মোহরছড়ায় খোয়াই নদীর জলে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ খোয়াই নদী থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম শম্ভু দেববর্মা ( ৭৫)৷ মোহর ছড়া সংলগ্ণ নয়নপুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানা যায়৷ স্থানীয় লোকজন মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷

খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠায়৷ স্থানীয় সূত্রে জানা যায় শম্ভু দেববর্মা নামের ওই ব্যক্তি পারিবারিক অশান্তির জেরে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ পুলিশে মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ওই ব্যক্তির আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top