News Flash

  • Home
  • বিদেশ
  • Narendra Modi: বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছেন জাপানের ভারতীয় সম্প্রদায় : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছেন জাপানের ভারতীয় সম্প্রদায় : প্রধানমন্ত্রী

টোকিও, ২৩ মে (হি.স.): ‘মোদী মোদী’ স্লোগানে মুখরিত হয়ে উঠল জাপানের রাজধানী টোকিও। উঠল ‘ভারত মাতা কা শের’ স্লোগানও। টোকিও-তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন সে দেশে বসবাসরত প্রবাসী ভারতীয়রা। তাঁদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছেন জাপানের ভারতীয় সম্প্রদায়। কোয়াড শিখর সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে সোমবার সকালে জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কোয়াড শিখর সম্মেলনে অংশ নেবেন মোদী।

তার আগে সোমবার সকালে জাপানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁরাও প্রস্তুত ছিলেন। ‘মোদী মোদী’ স্লোগানে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। চিরাচরিত পোশাক করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ছোটরা। ছোটদের আশীর্বাদ করে তাঁদের সঙ্গে কথা বলেছেন মোদী। এক মহিলা জানিয়েছেন, “তিনি একজন অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্ব, আমরা তাঁর সঙ্গে দেখা করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি।” প্রধানমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, “বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছেন জাপানের ভারতীয় সম্প্রদায়। উষ্ণ অভ্যর্থনার জন্য জাপানে বসবাসরত প্রবাসীদের ভারতীয়দের ধন্যবাদ।”

Releated Posts

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top