News Flash

Image

BMS : বিএমএসের সম্মেলন অনুষ্ঠিত সাব্রুমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷  রবিবার সাব্রুমের দক্ষিনী টাউন হলে ভারতীয় মজদুর সংঘের সাব্রুম মহকুমা ভিত্তিক দ্বিতীয় ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়৷ সাব্রুম মহকুমা ভিত্তিক সকল আয়ামের দ্বিতীয় ত্রি-বার্ষিক সন্মেলনে উপস্থিত ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সন্মেলনের শুভ সূচনা করেন৷ সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি শংকর দেব বলেন ভারতীয় মজদুর সংঘ শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী ও মজদুর ভাইবোনদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকারের সাথে প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছেন,সেগুলি সমাধানের লক্ষ্যে৷

আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷ এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দে, সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি মানিক লাল পাল, সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুলদীপ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা৷ আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করেন সুনীল চন্দ্র নাথ মহাশয়৷ সম্মেলনে ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন আয়ামের মধ্যে চা মজদুর সংঘ ও অটোরিক্সা মজদুর সংঘের মহকুমা ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং বাকি আয়াম গুলির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রভারী নিযুক্ত করা হয়৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top