News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Blood Donation Camp : উদয়পুরে নবারুণ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

Blood Donation Camp : উদয়পুরে নবারুণ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

জস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ মন্দির নগরী উদয়পুরের নবারুণ ক্লাবের ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুরের পুরপিতা শীতল মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ নবারুণ সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ক্লাবের সদস্য সদস্য সহ এলাকার মানুষ জনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ক্লাব সদস্য সদস্যা ছাড়াও স্থানীয় লোকজন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন৷

এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, রাজ্যের হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট রয়েছে৷ চিকিৎসা পরিসেবার ক্ষেত্রে রক্তের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷ সময়মতো রক্তের যোগান নিশ্চিত করতে না পারলে চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটে৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কারের ফলে নানা বিষয় আমরা হাতের নাগালের কাছে পেলেও বিজ্ঞান এখনো পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারেনি৷ কোন ল্যাবরেটরীতে রক্ত তৈরি করা সম্ভব নয়৷ একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব৷ সরকার ইচ্ছা করলেই রক্তের সংকট দূর করতে পারবে না৷ একমাত্র মানুষই পারেন রক্তের সংকট দূর করতে৷ রক্তের ঘাটতি মেটাতে রাজ্যের সব কটিক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সমাজসেবী সংস্থা সহ সকল অংশের মানুষজনকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পর্যটনমন্ত্রী৷ তিনি বলেন রক্তদান করলে মানব দেহের কোন ক্ষতি হয় না বরং উপকার হয়৷ মানুষের শরীরে কোন রোগ থাকলে রক্ত দানের মধ্য দিয়ে সেই রোগ নির্নয় করাও অনেক ক্ষেত্রেই সম্ভব হয়৷

কেননা দান করা রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয় ওই রক্তে কোন রোগের জীবাণু রয়েছে কিনা৷ রক্তে রোগ-জীবাণুর থাকলে সংশ্লিষ্ট রক্তদাতাকে এ বিষয়ে অবগত করা হয় এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ আমাদের সমাজ ব্যবস্থায় এখনও রক্তদান সম্পর্কে ভয় ভীতি এবং কুসংস্কার রয়েছে৷ এসব ভয় ভীতি দূর করে এবং কুসংস্কার দূর করে সমাজের সকল অংশের মানুষকে রক্তদানে শামিল করার জন্য ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির প্রতি পর্যটনমন্ত্রী আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন সার্বিক প্রচেষ্টার ফলেই রাজ্যের হাসপাতালগুলিতে যে রক্তের সংকট রয়েছে সেই সংকট দূর করা সম্ভব হবে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top