News Flash

  • Home
  • দেশ
  • Accident: মহারাষ্ট্রের চন্দ্রপুরে ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে জ্বলল আগুন, দগ্ধ হয়ে মৃত্যু ৯ জনের
Image

Accident: মহারাষ্ট্রের চন্দ্রপুরে ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে জ্বলল আগুন, দগ্ধ হয়ে মৃত্যু ৯ জনের

চন্দ্রপুর, ২০ মে (হি.স.): মহারাষ্ট্রের চন্দ্রপুর শহরের উপকণ্ঠে ডিজেল ভর্তি ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। আগুনে পুড়ে দগ্ধ্ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে কাঠ ছিল। শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রপুর-মূল রোডে। চন্দ্রপুরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার সুধীর নন্দনওয়ার জানিয়েছেন, চন্দ্রপুর শহরের উপকণ্ঠে অজয়পুরের কাছে কাঠ বহনকারী একটি ট্রাকের সঙ্গে ডিজেলভর্তি ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে আগুন ধরে গিয়ে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে।

খবর পাওয়ার এক ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন, দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু, আগুনের লেলিহান শিখায় ততক্ষণে মৃত্যু হয় ৯ জনের। তাঁদের মধ্যে চালক ও কয়েকজন শ্রমিক রয়েছেন। পরে মৃতদেহগুলি চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top