News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ১০০ শতাংশ দর্শক নিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ
Image

Cricket : ১০০ শতাংশ দর্শক নিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

মুম্বই, ১৯ মে (হি.স.) : আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ১০০ শতাংশ দর্শকের প্রবেশ অনুমতি দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। আগামী ৯ জুন থেকে শুরু সিরিজ। ভরা স্টেডিয়ামেই হতে চলেছে সেই সিরিজ। বিসিসিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, মাঠে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এদিন টুইটে বলা হয়েছে, ‘বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে।’ করোনার জন্য আইপিএলের প্রথম পর্বে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্লে অফে সেটা বাড়িয়ে একশো শতাংশ করে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সিরিজেও দর্শক সংখ্যা একই থাকছে। ২৩ মে দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন। বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলকে। আইপিএলে সফল হওয়া একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে। জুনে ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবে ভারতীয় দল। তার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন রোহিতরা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top