News Flash

  • Home
  • দিনের খবর
  • Mehbooba Mufti: প্রকৃত বিষয় থেকে বিভ্রান্ত করার জন্য হিন্দু-মুসলিম ইস্যু উত্থাপণ করা হচ্ছে : মেহবুবা মুফতি
Image

Mehbooba Mufti: প্রকৃত বিষয় থেকে বিভ্রান্ত করার জন্য হিন্দু-মুসলিম ইস্যু উত্থাপণ করা হচ্ছে : মেহবুবা মুফতি

শ্রীনগর, ১৬ মে (হি.স.): প্রকৃত বিষয় থেকে বিভ্রান্ত করার জন্য হিন্দু-মুসলিম ইস্যু উত্থাপণ করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি। একইসঙ্গে জ্ঞানবাপী মসজিদ ইস্যু নিয়েও মুখ খুলেছেন মেহবুবা। তাঁর কথায়, তাঁরা এখন আমাদের সমস্ত মসজিদের পিছনে উঠেপড়ে লেগেছে। সোমবার ক্ষোভের সুরে মেহবুবা মুফতি বলেছেন, “আমরা কাশ্মীরি পন্ডিতদের জন্য নিরাপদ বাতাবরণ তৈরি করেছি। ২০১০, ২০১৬ সালে চরম অস্থিরতার সময়, কোনও হত্যাকাণ্ড ঘটেনি৷ কাশ্মীর ফাইলস ছবিটি উস্কানি দিচ্ছে৷”

মেহবুবা দাবি করেছেন, “তাঁরা প্রকৃত বিষয় থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য হিন্দু-মুসলিম ইস্যু উত্থাপণ করছে এবং এখন জ্ঞানবাপী মসজিদের পিছনে পড়েছে।” মেহবুবা মুফতি আরও বলেছেন, “তাঁরা এখন আমাদের সমস্ত মসজিদের পিছনে উঠেপড়ে লেগেছে। আপনারা যে সমস্ত মসজিদের দিকে নজর দিচ্ছেন সেগুলির একটি তালিকা আমাদের দিন… তাঁরা এখন জ্ঞানবাপী মসজিদের পিছনে পড়েছে। তাঁরা যদি সব কিছু নিয়ে নেয় তাহলে কী ভালো হবে?”

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top