News Flash

  • Home
  • দেশ
  • Mamata Benerjee: ‘আমলারাই সরকারের আসল মুখ’, ডব্লুবিসিএস অফিসারদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

Mamata Benerjee: ‘আমলারাই সরকারের আসল মুখ’, ডব্লুবিসিএস অফিসারদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১২ মে (হি. স.) : আমলাদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন আঙ্গিকে সেজে ওঠা টাউন হলের সংস্কার উদ্বোধনের পর ডব্লুবিসিএস অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা। প্রশংসা করলেন রাজ্যের তিন জেলাশাসকের। বললেন, ‘আমলারাই সরকারের আসল মুখ।’

আমলাদের জন্য একাধিক ঘোষণার মাঝেই এদিনও কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “কেন্দ্র প্রয়োজন মতো আইএএস দিচ্ছে না। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। একাধিকবার এ বিষয়ে কথা বলেও কোনও লাভ হয়নি। পাওনা টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।”

বৃহস্পতিবার দুপুরে সংস্কারলব্ধ টাউন হলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকেই বিডিও, ডিএমদের প্রশংসা করেন তিনি। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের ডিএমের নাম উল্লেখ করেন তিনি। বলেন, “কোভিড কাল থেকে ডব্লুবিসিএস অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আগামীতে জেলা বাড়ানো হবে।” জেলা বাড়ানোর কথা জানানোর পাশাপাশি ডব্লুবিসিএস পদ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই ডব্লুবিসিএস অফিসারদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, আইএএস অফিসারদের সঙ্গে ডব্লুবিসিএস অফিসারদের ভাতায় আর পার্থক্য থাকবে না। ডব্লুবিসিএস অফিসারদের নূন্যতম বিশেষ ভাতা আগে ছিল ১২০০ টাকা। এবার সেটাই বাড়িয়ে করা হচ্ছে ৩০০০ টাকা। যে অফিসারদের বেতনের উর্ধ্বসীমায় পৌঁছে গিয়েছেন তাঁদের জন্য বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের বিশেষ ভাতা হিসেবে দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়া প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ডব্লুবিসিএস অফিসারদের।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top