News Flash

  • Home
  • বাণিজ্য
  • Sensex : ধস শেয়ার বাজারে, একদিনে ২৭৬ সূচক হারিয়েছে সেনসেক্স
Image

Sensex : ধস শেয়ার বাজারে, একদিনে ২৭৬ সূচক হারিয়েছে সেনসেক্স

মুম্বই, ১১ মে (হি. স.) : বুধবারও ধস নামল শেয়ার বাজারে। এ নিয়ে টানা চারদিন শেয়ারবাজারে ধস নামল। একদিনে ২৭৬ সূচক হারিয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ৭৩ পয়েন্ট। কয়েক লক্ষ কোটি টাকা খুঁইয়ে কার্যত আতঙ্কে বিনিয়োগকারীরা। সব ক্ষেত্রের শেয়ারদর ছিল নিম্নমুখী।

এদিন ৫৪ হাজার ১১৮ সূচক নিয়ে খুলেছিল বাজার। এক ঘন্টা ছাড়াতে না ছাড়াতেই হুড়মুড়িয়ে পড়ে যায় বাজার। দুপুর দেড়টা নাগাদ ৫৩ হাজার ৫৯২ সূচকে নেমে দাঁড়ায় সেনসেক্স। পরে সেই ধাক্কা সামলে উঠে ৫৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। তবে বেশিদূর এগোতে পারেনি। বাজার বন্ধের সময় ২৭৬ দশমিক ৪৬ সূচক হারিয়ে ৫৪ হাজার ৮৮ দশমিক ৩৯ সূচকে বন্ধ হয় সেনসেক্স। আর ৭২ দশমিক ৯৫ পয়েন্ট খুঁইয়ে দীর্ঘদিন বাদে ১৬ হাজার ২০০ সূচকের নিচে নেমে যায় নিফটি। বাজার বন্ধের সময় নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৭ দশমিক ১০ পয়েন্টে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top