News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: ভারতে ১৯০.৬৭-কোটি টিকাকরণ সম্পন্ন, ফের বেড়েছে কোভিড-পরীক্ষার সংখ্যা
Image

Covid Vaccine: ভারতে ১৯০.৬৭-কোটি টিকাকরণ সম্পন্ন, ফের বেড়েছে কোভিড-পরীক্ষার সংখ্যা

নয়াদিল্লি, ১১ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯০.৬৭-কোটির মাইলফলক অতিক্রম করে ফেলল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষ ৮৩ হাজার ৮৭৮ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৯০,৬৭,৫০,৬৩১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.০৯ কোটিরও বেশি (৩,০৯,০৪,৯২৮) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

ভারতে ফের অনেকটাই বেড়ে গিয়েছে করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১০ মে সারা দিনে ভারতে ৪,৭২,১৯০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় কম। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,১৯,৮৬,৮৯১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৭২,১৯০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৮৯৭ জন।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top