News Flash

  • Home
  • বাণিজ্য
  • LIC: এলআইসি-র আইপিও-র জন্য আবেদন জমার প্রক্রিয়ায় ব্যাপক সাড়া, ১২ মে শেয়ার বিক্রি
Image

LIC: এলআইসি-র আইপিও-র জন্য আবেদন জমার প্রক্রিয়ায় ব্যাপক সাড়া, ১২ মে শেয়ার বিক্রি

মুম্বই, ১০ মে (হি.স.) : ভারতীয় জীবন বীমা নিগম (আলাইসি)-এর আইপিও-র জন্য আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় ব্যাপক সাড়া মিলেছে। এই আবেদন জমা দেওয়ার সময়সীমা সোমবারই শেষ হয়েছে। প্রায় তিনগুন সাবস্ক্রাইবার আইপিও-তে বিনিয়োগ করেছেন বলে জানা গিয়েছে। বিক্রির জন্য বরাদ্দ ১৬ কোটি ২০ লক্ষ ইক্যুইটি শেয়ারের জন্য ৪৭ কোটি ১৭ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।

আগামী ১২ মে এই শেয়ারগুলি বিলি করা হবে। বোম্বে শেয়ার বাজার ও জাতীয় শেয়ার বাজারে তা নথীভূক্ত হবে ১৭ মে। এক একটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার মধ্যে রাখা হয়েছে। পলিসিহোল্ডারদের জন্য শেয়ারপিছু ৬০ টাকা ছাড় রয়েছে। সেখানে সংস্থার কর্মী ও খুচরো বিনিয়োগকারীরা শেয়ারপিছু ৪৫ টাকা ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকার এই শেয়ার বাজারে ছেড়ে ২১ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রেখেছে। যার মধ্যে ৫ হাজার কোটি টাকা ইতিমধ্যেই অ্যাঙ্কর বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top