News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP: ত্রিপুরায় বিভিন্ন দল থেকে প্রায় ২৫০ জন ভোটার বিজেপিতে যোগ
Image

BJP: ত্রিপুরায় বিভিন্ন দল থেকে প্রায় ২৫০ জন ভোটার বিজেপিতে যোগ

আগরতলা, ৭ মে (হি. স.) : বিভিন্ন দল থেকে আজ প্রায় ২৫০ জন ভোটার বিজেপি-তে যোগ দিয়েছেন। তাঁরা সকলেই টাকারজলা, গোলাঘাটি এবং জম্পুইজলা এলাকার বাসিন্দা। দলের প্রদেশ সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া এবং পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে তাঁরা আজ বিজেপিতে যোগদান করেছেন।

এ-বিষয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, আইপিএফটি, সিপিএম এবং তিপরা মথা দল থেকে আজ প্রায় ২৫০ জন ভোটার বিজেপিতে সামিল হয়েছেন। অনেকদিন আগেই তাঁরা দলে যোগ দিতে চেয়েছিলেন। কিন্ত পরিস্থিতির কারণে সম্ভব হয়ে উঠেনি। তাঁর দাবি, ভয়-ভীতি দেখিয়ে ওই ভোটারদের বিজেপিতে যোগ দিতে আটকানো হচ্ছিল। কিন্ত, আজ তাঁরা বিজেপিতে যোগ দিতে মনস্থির করেছেন এবং সরাসরি আগরতলায় প্রদেশ কার্যালয়ে চলে এসেছেন।

তিনি জানান, যুব আইপিএফটি দলের জম্পুইজলা এডভাইজারি কমিটির চেয়ারম্যান লেবি চন্দ্র জমাতিয়ার নেতৃত্বে ৮ পরিবারের ২৫ জন ভোটার, সিপিএমের অমিত দেববর্মার নেতৃত্বে ৪০ পরিবারের ২০০ জন ভোটার তিপরা মথার অনন্ত জমাতিয়ার নেতৃত্বে ৪ পরিবারের ২০ জন ভোটার আজ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। সাংসদ রেবতী ত্রিপুরার দাবি, ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে বিজেপির জনপ্রিয়তা বেড়েই চলেছে। তার প্রমাণ আজ ফের মিলেছে। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top