News Flash

  • Home
  • বিদেশ
  • Explosion: হাভানার অভিজাত হোটেলে বিস্ফোরণে মৃত ২২, প্রচুর ক্ষয়ক্ষতি
Image

Explosion: হাভানার অভিজাত হোটেলে বিস্ফোরণে মৃত ২২, প্রচুর ক্ষয়ক্ষতি

হাভানা, ৭ মে (হি.স.): কিউবার রাজধানী হাভানার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অভিজাত হোটেলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ২২ জন। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার হাভানার ওই হোটেলে ভয়াবহ বিস্ফোরণ হয়, গ্যাস লিকেজকেই এই বিস্ফোরণের জন্য দায়ী করা হচ্ছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তপ থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাভানার ৯৬-রুমের হোটেল সারাতোগায় বিস্ফোরণের সময় কোনও পর্যটক ছিলেন না, কারণ সংস্কারের কাজ চলছিল ওই হোটেলে।

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল জানিয়েছেন, “বোমা বিস্ফোরণ অথবা কোনও হামলা নয়, এটি একটি বিয়োগান্তক ঘটনা। স্বাস্থ্য মন্ত্রকের হাসপাতাল পরিষেবার প্রধান ডাঃ জুলিও গুয়েরা ইজকুয়ের্দো সাংবাদিকদের বলেছেন, শুক্রবারের বিস্ফোরণে কমপক্ষে ৭৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪টি শিশু। বিস্ফোরণে হোটেলের তিনটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top