News Flash

  • Home
  • খেলা
  • দাবা : বিজওয়ারাতে জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা, অংশ নিচ্ছে মেট্রিক্সের রুদ্র, আরাধ্যা
Image

দাবা : বিজওয়ারাতে জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা, অংশ নিচ্ছে মেট্রিক্সের রুদ্র, আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। অন্ধ্রপ্রদেশের বিজওয়ারাতে জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা প্রতিযোগিতা শুরু ৯ মে থেকে। চলবে ১৪ মে পর্যন্ত। ওই রাজ্যের কে এল বিশ্ববিদ্যালয়ে হবে আসর। তাতে বালক বিভাগে ১৭১ জন এবং বালিকা বিভাগে ৯২ জন দাবাড়ু অংশ নিয়েছে। ওই আসরে ত্রিপুরা থেকে অংশ নিচ্ছে বালক এবং বালিকা বিভাগে রাজ্য সেরা দাবাড়ু মেট্রিক্স চেস আকাদেমির রুদ্র মজুমদার এবং আরাধ্যা দাস। জম্মুতে সদ্য সমাপ্ত জাতীয় অনূর্ধ্ব-‌১০ বালিকাদের দাবায় সাড়ে ৫ পয়েন্ট অর্জন করা আরাধ্যা এবারের আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী। আসরের তৃতীয় বাছাই আরাধ্যার (‌১১৯৬ রেটিং)‌ লক্ষ্য ভারত সেরা হওয়ার।

অপরদিকে এবারই প্রথম জাতীয় আসরে খেলতে গেলো বিজয় মজুমদার এবং পিংকি দেববর্মার এক ছেলে ও মেয়ের ছোট রুদ্র। হোলিক্রশ স্কুলের ছাত্রটি প্রতিনিয়তই উন্নতি করে চলছে। এবারও প্রথম রাজ্য অনূর্ধ্ব-‌৮ দাবায় অংশ নিয়ে রাজ্য সেরার সম্মান পায়। জাতীয় আসরেও ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী সে। তা মাথায় রেখেই শুক্রবার বিকেলের বিমানে বিজওয়ারাতে গেলো রুদ্র এবং ওর বাবা। রাজ্য ছাড়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুটিকে। ভালো ফলাফল করেই রাজ্যে ফিরবে দৃঢ়তার সঙ্গে সে বলে। বিজওয়ারায় খেলে রুদ্র চলে যাবে ভুবনেশ্বরে জাতীয় স্কুল দাবায় অংশ নিতে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top