News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19: দক্ষিণ আফ্রিকাতে ফের বাড়ছে করোনার প্রকোপ, মোট মৃত্যু বেড়ে এক-লক্ষাধিক
Image

Covid19: দক্ষিণ আফ্রিকাতে ফের বাড়ছে করোনার প্রকোপ, মোট মৃত্যু বেড়ে এক-লক্ষাধিক

কেপটাউন, ৩ মে (হি.স.): দক্ষিণ আফ্রিকায় ফের কোভিড আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করেছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণ আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বৃদ্ধি পাওয়ার ফলে চিন্তায় সে দেশের স্বাস্থ্য দফতর। দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩,৭৯৮,৪১৩ জন। নতুন করে ৭ জনের মৃত্যুর পর মোট মৃত্যু হয়েছে ১০০,৩৭০ জনের ও সুস্থ হয়েছেন ৩,৬৫১,৬৬৫ জন।

দক্ষিণ আফ্রিকাতেই করোনার নয়া রূপ ওমিক্রন প্রথম আঘাত হানে। গত বছরের ডিসেম্বর থেকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে দক্ষিণ আফ্রিকায়। এর পর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ওমিক্রনের হানায় বিভিন্ন দেশে দৈনিক সংক্রমণের হার বে়ড়েছিল প্রায় তিন গুণ। বেড়েছিল হাসপাতালে ভর্তির সংখ্যাও। তবে, রূপ পরিবর্তন করলেও করোনার মারণ ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

Releated Posts

গুপ্তচর সন্দেহে চার মাসের ভোগান্তি, দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশে আটকে মানসিকভাবে অসুস্থ ভারতীয় বৃদ্ধ

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : ভুলবশত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পৌঁছে যাওয়ার পর গুপ্তচর সন্দেহে দীর্ঘদিন…

ByBySandeep Biswas Jul 8, 2026

ইরানকে আরও সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে ফের নৌ অবরোধের ইঙ্গিত

আঙ্কারা, ৮ জুলাই (আইএএনএস) : ইরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র আরও বড় সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলে…

ByBySandeep Biswas Jul 8, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ ভারতের, সব পক্ষকে সংযম ও আলোচনায় ফেরার আহ্বান

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক হামলা এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত।…

ByBySandeep Biswas Jul 8, 2026

মার্কিন শুল্ক প্রস্তাবের তীব্র বিরোধিতা ভারতের, ‘আইনি ও বাস্তবভিত্তিক ভিত্তির অভাব’, দাবি নয়াদিল্লির

ওয়াশিংটন, ৮ জুলাই (আইএএনএস) : ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতা করল…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top