News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যের হকি খেলোয়াড়রা বঞ্চিত, আইন ও প্রশাসনের দ্বারস্থ প্রাক্তনরা
Image

রাজ্যের হকি খেলোয়াড়রা বঞ্চিত, আইন ও প্রশাসনের দ্বারস্থ প্রাক্তনরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। রাজ্যে খেলাধুলার আঙিনায় এক উদ্ভূত সমস্যা চলছে। তার অন্যতম শিকার হচ্ছেন হকি খেলোয়াড়রা। এক-দুই বছর নয়, দীর্ঘ ১০ বছর ধরে, আরও বেশ কটি ইভেন্টের মতো হকি খেলোয়াড়রাও যে কোন বিভাগে, জাতীয় আসরে রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। কে দল পাঠাচ্ছে, কিভাবে দল তৈরি করা হচ্ছে, সমস্ত কিছুই চলছে ওপেন সিক্রেট-এর মতো। অনেকেই বিষয় গুলো জানেন, কিন্তু প্রতিবাদী হয়ে প্রতিরোধের জন্য কেউ এগিয়ে আসতে চাইছেন না। ক্ষোভের বহিঃপ্রকাশ দিনদিন বৃহৎ আকার ধারণ করছে। ত্রিপুরা হকি প্লেয়ার্স ওয়েলফেয়ার কমিটির সভাপতি কেশব দেববর্মা, সংস্থার সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে, সঙ্গে প্রচুর সংখ্যক বঞ্চিত প্রাক্তন ও বর্তমান হকি খেলোয়াড়দের নিয়ে আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিষোদগার করেন ও ক্ষোভ জানান। ‘হকি ইন্ডিয়া’র অনুমোদন প্রাপ্ত এবং ১৮৬০ সোসাইটি অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রিকৃত সংস্থা ‘ত্রিপুরা হকি’ যেভাবে রাজ্যের হকি খেলোয়াড়দের বঞ্চিত করে চলেছে, তা অনতিবিলম্বে থামানো দরকার। এ বিষয়ে ওয়েলফেয়ার কমিটি অচিরেই উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার মনস্থির করেছেন বলে জানিয়েছেন। ত্রিপুরা হকির সাধারণ সম্পাদক রূপক দেব রায়ের নাম করে তারা আরও বলেছেন, এই দুরভিসন্ধি দূর করে রাজ্যে খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য তাঁরা রাজ্য সরকার এবং উপযুক্ত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top