News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরের স্কুল ক্রিকেট, বিবিআই জয়ী
Image

ধর্মনগরের স্কুল ক্রিকেট, বিবিআই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। ধর্মনগরে চলতি অনুর্ধ-১৭ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শনিবার ছয় উইকেটের ব্যবধানে জয় লাভ করলো বিবিআই। এদিন বিবিআই মাঠে গোল্ডেন ভ্যালী দলের মুখো মুখি হলো বিবি আই। প্রথমে ব্যাট করতে নেমে গোল্ডেন ভ্যালী স্কুলের ক্রিকেটাররা ২২.৫ ওভারে দশ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৩৯ রান। ব্যাট হাতে অনিকেত অনবদ্য মেজাজে শেষ দিকে ৫৭ রান করে। তার এই ইনিংসে দুটি চার এবং আটটি ছয়ের মার সামিল রয়েছে। এছাড়া শিব প্রসাদ ২৬, কৃপাস দত্ত ১১ রান করে। বল হাতে বিবিআইয়ের পক্ষে তিনটি করে উইকেট দখল করে ঝুলন মজুমদার ও প্রিয়াংশু রায়রা। জয়দীপ দত্ত দুটো উইকেট দখল করে। পাল্টা খেলতে নেমে বিবি আই ১৭.২ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে পিনাক কুমার দেব সর্বাধিক ৮৫ রান করে। এর মধ্যে ৬টি চার এবং সাতটি ছয়ের মার সামিল রয়েছে এই ইনিংসে। এছাড়া সন্দীপ গুপ্ত ১০ রান করে। অতিরিক্ত ভরসা যোগায় ১৮ রানের। আর এতেই বাজিমাৎ করে নিলো বিবি আই।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top