News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহিজলা পুলিশ সুপার কার্যালয়ের অদূরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে
Image

সিপাহিজলা পুলিশ সুপার কার্যালয়ের অদূরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

আগরতলা, ২৯ জানুয়ারি: সিপাহিজলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কয়েক হাত দূরে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম মরণ সরকার। আজ সকালে স্থানীয় বাসিন্দারা একটি দোকানের বারান্দায় ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মরণ সরকার গতকাল রাত থেকেই ওই দোকানের বারান্দায় অবস্থান করছিলেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, তিনি প্রায়ই ভবঘুরের মতো এলাকায় ঘোরাফেরা করতেন। আজ সকাল থেকে তাকে অচৈতন্য অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top