News Flash

Image

আমতলীতে ফাঁসিতে আত্মহতা কিশোরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ আমতলী থানা এলাকার সূর্যমনি নগর এর বিবেকানন্দ পাড়ায় ফাঁসিতে আত্মহত্যা করেছে ১৪ বছরের এক কিশোর৷ আত্মঘাতী কিশোরের নাম চয়ন সাহা৷ জানা গেছে শনিবার সকালে বাড়িতে টিফিন খেয়ে সে ঘর থেকে বের হয়ে যায়৷ তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ খোঁজাখুঁজি করে বাড়ির পার্শবর্তী একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়৷ কেন ওই কিশোর ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়েন৷ খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়৷ ফাঁসিতে কিশোরের আত্মহত্যার সংবাদ সরিয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top