News Flash

  • Home
  • দিনের খবর
  • পাটিয়ালার নতুন আইজি হলেন এম সিং চিন্না, নয়া এসএসপি দীপক পারিক
Image

পাটিয়ালার নতুন আইজি হলেন এম সিং চিন্না, নয়া এসএসপি দীপক পারিক

পাটিয়ালা, ৩০ এপ্রিল (হি.স.): পঞ্জাবের পাটিয়ালায় শুক্রবারের হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অত্যন্ত কঠোর হলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার পঞ্জাব সরকার ট্রান্সফার করেছে পাটিয়ালা রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজি)-কে। পাশাপাশি পাটিয়ালার এসএসপি ও পুলিশ সুপারকেও ট্রান্সফার করা হয়েছে। পাটিয়ালার এসএসপি ছিলেন পুলিশ অফিসার নানক সিং ও আইজি ছিলেন রাকেশ আগরওয়াল।

পঞ্জাব সরকারের নির্দেশ মতো পাটিয়ালার নতুন আইজি করা হয়েছে মুখবিন্দর সিং চিন্নাকে। পাটিয়ালার নতুন সিনিয়র পুলিশ করা হয়েছে দীপক পারিককে ও নতুন পুলিশ সুপার করা হয়েছে ওয়াজির সিংকে। উল্লেখ্য, শুক্রবার পাটিয়ালার শ্রী কালীদেবী মাতা মন্দিরের বাইরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবসেনার সদস্যরা যখন মন্দিরের সামনে থেকে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন সেই সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীরই সদস্যরা পরস্পরের বিরুদ্ধে তলোয়ার নিয়ে এবং পাথর ছুড়ে হামলা করেন। সেই হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতেই কঠোর হল পঞ্জাব সরকার।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top