News Flash

  • Home
  • দিনের খবর
  • J P Nadda: প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিবারতন্ত্রের রাজনীতিকে টক্কর দিয়েছে : জে পি নাড্ডা
Image

J P Nadda: প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিবারতন্ত্রের রাজনীতিকে টক্কর দিয়েছে : জে পি নাড্ডা

গান্ধীনগর, ২৯ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের রাজনীতি জাতপাত, সাম্প্রদায়িকতা ও পরিবারতন্ত্রের রাজনীতিকে টেক্কা দিয়েছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার গুজরাটের গান্ধীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাড্ডা বলেছেন, “রাজনীতির সংস্কৃতি পরিবর্তনের কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে নির্বাচনী আখ্যান জাতপাত, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতার ওপর কেন্দ্রায়িত ছিল, কিন্তু এখন নির্বাচনী আখ্যান উন্নয়নের রিপোর্ট কার্ডের ভিত্তিতে।”

কোভিড-পরিস্থিতি ভারত কীভাবে সামলেছে, তা উল্লেখ করে নাড্ডা এদিন বলেছেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র ৯ মাসে দু’টি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন তৈরি করেছেন ভারতের বিজ্ঞানীরা। দেশের টিকাকরণ অভিযান বিশ্বের মধ্যে বৃহত্তম এবং সবথেকে দ্রুত গতিতে চলছে। সমগ্র দেশে ১৮৮ কোটিরও বেশি প্রাপককে টিকা দেওয়া হয়েছে এবং গুজরাটেও ৯৭.৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে।” গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল দারুণ কাজ করছেন বলেও এদিন জানান নাড্ডা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top