News Flash

  • Home
  • খেলা
  • Cricket : এ.জি ক্রিকেট : বিহারকে হারিয়ে বাংলা আজ ফাইনালে ওড়িশার মুখোমুখি
Image

Cricket : এ.জি ক্রিকেট : বিহারকে হারিয়ে বাংলা আজ ফাইনালে ওড়িশার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। এ জি বাংলা-ই খেলবে ফাইনালে। হেরে বিদায় আসাম। এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি আসরের চূড়ান্ত পর্যায়ে খেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচে এ জি বাংলা ৫১ রানের ব্যবধানে এ.জি আসামকে পরাজিত করে, এবারও ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। বুধবার কোয়ার্টার-ফাইনাল ম্যাচে আয়োজক ত্রিপুরাকে ৯ উইকেটে হারিয়ে পরাক্রমী আসাম সেমিফাইনালে প্রবেশ করলেও বাংলার কাছে হোঁচট খেয়ে আজ বিদায় আসামের।

সকাল সাড়ে নয়টায় পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে এ.জি বাংলা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে বাংলা ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার অভিষেক রমন দুর্দান্ত ৮৩ রান পায়। ১৭টি বাউন্ডারি সহযোগে অভিষেক এই ৮৩ রান সংগ্রহ করে। এছাড়া, কাজী ইউনাইদ সাইপির ৩৭ রান এবং প্রয়াস রায় বর্মণের ১৫ রান উল্লেখযোগ্য। উদ্দীপন মুখার্জির অপরাজিত ১৪ রানও বড় স্কোরে অনেকটা কাজে এসেছে। আসামের বোলার প্রশান্ত সোনোয়াল ও শমীক দাস দুটি করে এবং তারজিন্দর সিং ও মৃন্ময় দত্ত একটি করে উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে আসাম ১৭.৪ ওভার খেলে ১১৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সঞ্জু ব্রহ্মর ৩৭ রান এবং তারজিন্দর সিং-এর ৩০ রান উল্লেখ করার মতো। অন্যদের কেউ দুই অংকের রানেই পৌঁছুতে পারেনি। বাংলার সায়ন ঘোষ ১৭ রানে তিনটি উইকেট পায়। এছাড়া, সুশান্ত দাস, অরিত্র চ্যাটার্জি ও উদ্দীপন মুখার্জি প্রত্যেকে দুটি করে এবং প্রয়াস রায় বর্মণ একটি উইকেট পেয়েছে। ৫১ রানে জয় পেয়ে এ জি বাংলা ফাইনালে প্রবেশ করেছে। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এ.জি বাংলা খেলবে এ.জি ওড়িশার বিরুদ্ধে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top