News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তোপ রাহুলের, বললেন মোদীর ফেডারেলিজম জবরদস্তিমূলক
Image

Rahul Gandhi: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তোপ রাহুলের, বললেন মোদীর ফেডারেলিজম জবরদস্তিমূলক

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বৃহস্পতিবার টুইট করে লিখেছেন, মোদীর যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতামূলক নয়, জবরদস্তিমূলক। করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কোভিড-পরিস্থিতি নিয়ে আলোচিত হওয়া ওই বৈঠকে কিছু রাজ্যকে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে সমস্ত রাজ্যগুলিই অ-বিজেপি শাসিত।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “অতিরিক্ত জ্বালানির দাম – দোষ রাজ্যের। কয়লার ঘাটতি-দোষ রাজ্যের। অক্সিজেনের ঘাটতি- তাতেও রাজ্যের দোষ। সমস্ত জ্বালানি করের ৬৮ শতাংশ কেন্দ্র গ্রহণ করে। তারপরও প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব অস্বীকার করেছেন। মোদীর যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতামূলক নয়, জবরদস্তিমূলক।”

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top