News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: পুলওয়ামা এনকাউন্টারে দুই আল-বদর জঙ্গি নিকেশ, উদ্ধার দু’টি একে-৪৭ রাইফেল
Image

Encounter: পুলওয়ামা এনকাউন্টারে দুই আল-বদর জঙ্গি নিকেশ, উদ্ধার দু’টি একে-৪৭ রাইফেল

শ্রীনগর, ২৮ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। পুলওয়ামা জেলার মিত্রিগাম এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিরা আল-বদর জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। চলতি বছরের মার্চ থেকে এপ্রিল মাসে পুলওয়ামা জেলায় পরিযায়ী শ্রমিকদের হত্যার ঘটনায় জড়িত ছিল এই দুই জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, পুলওয়ামা জেলার মিত্রিগাম এলাকায় এনকাউন্টারে নিহত জঙ্গিদের নাম-আইজাজ হাফিজ ও শাহিদ আয়ুব। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল। দুই জঙ্গি আল-বদর জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে বুধবার বিকেল থেকে পুলওয়ামা জেলার মিত্রিগাম এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়, রাতভর চলতে থাকে অভিযান। বৃহস্পতিবার ভোররাতে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ হয়েছে আল-বদর জঙ্গি সংগঠনের দুই জঙ্গি। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে একজন জওয়ান আহত হয়েছেন।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top