News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে গাড়ি উল্টে শিশু-সহ মৃত ৩, প্রাণে বাঁচলেন ৬ জন
Image

Accident: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে গাড়ি উল্টে শিশু-সহ মৃত ৩, প্রাণে বাঁচলেন ৬ জন

উন্নাও, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। উল্টে যাওয়ার পর ওই গাড়িতেই ধাক্কা মারে আরও একটি গাড়ি। বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাঙ্গারমাউ এলাকার নাসিরপুর গ্রামের কাছে। দুর্ঘটনায় নিহতদের নাম-পবন (২৩), চিন্তন (১৮) ও ৬ মাসের শিশুকন্যা খ্যাতি। আহত অবস্থায় ৬ জনকে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার শশী শেখর সিং জানিয়েছেন, বুধবার রাতে রাজস্থান থেকে আসা একটি গাড়ি গোন্ডার দিকে যাচ্ছিল, নাসিরপুর গ্রামের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায় গাড়িটি, এরপর ওই গাড়িটি উল্টে যায় এবং অন্য একটি গাড়ি ওই গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের ও ৬ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top