News Flash

  • Home
  • দেশ
  • Accident: কেরলে গাড়ি ও লরির সংঘর্ষে মৃত ৪, প্রাণে বাঁচলেন একজন
Image

Accident: কেরলে গাড়ি ও লরির সংঘর্ষে মৃত ৪, প্রাণে বাঁচলেন একজন

আলাপ্পুঝা, ২৭ এপ্রিল (হি. স.): কেরলের আলাপ্পুঝা জেলায় যাত্রীবাহী গাড়ি ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন। মৃতদের মধ্যে ১২ বছরের একটি বালক রয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন একজন, সকলেই একই পরিবারের সদস্য। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে আলাপ্পুঝা জেলার পায়েলকুলাঙ্গারার কাছে জাতীয় সড়কে। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। সকলেই তিরুবনন্তপুরমের আনাদের বাসিন্দা।

তিরুবনন্তপুরম জেলার আনাদের বাসিন্দা, পাঁচ সদস্যের পরিবার একজন আত্মীয়কে ছাড়তে নেদুম্বাসেরির আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় ও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top