News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: থাঞ্জাভুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে মন্দিরের রথ; বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: থাঞ্জাভুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে মন্দিরের রথ; বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

থাঞ্জাভুর, ২৭ এপ্রিল (হি.স.): উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল বিষাদে। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় রথ উৎসব চলাকালীন বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে একটি মন্দিরের রথ। রথের সংস্পর্শে যাঁরা যাঁরা ছিলেন সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন, তাঁদের মধ্যে দু’টি শিশু-সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৪ জনকে অসুস্থ ও আহত অবস্থায় থাঞ্জাভুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থাঞ্জাভুর জেলার কালিমেদুতে, রথ উৎসব উপলক্ষ্যে এদিন ভোররাতে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বহু মানুষ। মন্দিরের রথ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভক্তরা। কালিমেদু গ্রামের আপ্পার মন্দিরের কাছে গলির মুখে বাঁক নেওয়ার সময় একটি হাইটেনশন বৈদ্যুতিক তারের সঙ্গে ঘষা লাগে শোভাযাত্রার রথটির। মুহূর্তে পুরো রথটি তড়িদাহত হয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের এবং অসুস্থ হয়েছেন কমপক্ষে ১৪ জন। তিরুচিরাপল্লির (সেন্ট্রাল জোন) ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ভি বালাকৃষ্ণণ জানিয়েছেন, মন্দিরের রথ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

ধর্মীয় শোভাযাত্রায় তড়িদাহত হয়ে ২ শিশু-সহ ১১ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে তামিলনাড়ু সরকারও।

Releated Posts

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top