News Flash

Image

Protest : নৌকা নয়, গাড়ি ভাসছে নদীতে

আগরতলা, ২৬ এপ্রিল : নদীতে নৌকা নয়, ভাসছে গাড়ি। স্মার্ট সিটির বেহাল রাস্তার দৌলতে এবার নদীতে পড়ল গাড়ি। ঘটনা শহরের সুরেন্দ্রপল্লী ঘোষপাড়া এলাকায়। রিক্সাকে বাঁচাতে গিয়ে নদীতে পড়ে যায় একটি পণ্যবাহী গাড়ি। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থা। বারবার দাবি জানিয়ে আসলেও রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করছে না কর্তৃপক্ষ, এমনটাই উঠেছে অভিযোগ। আজ একটি রিক্সাকে বাঁচাতে গিয়ে বঙ্গেশ্বর নদীতে পড়ে যায় পণ্যবাহী গাড়ি। যদিও ঘটনায় অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক। তবে স্মার্ট সিটির মাধ্যমে যখন গোটা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে তখন শহরের বুকে রাস্তার এহেন পরিস্থিতিতে ক্ষোভ এলাকাবাসীর মনে। রাস্তাটি দ্রুত সারাইয়ের দাবি উঠেছে। 

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top