News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhagwant Mann : দিল্লির সরকারি স্কুল দেখে মুগ্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী, মহল্লা ক্লিনিকও ঘুরে দেখলেন ভগবন্ত মান
Image

Bhagwant Mann : দিল্লির সরকারি স্কুল দেখে মুগ্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী, মহল্লা ক্লিনিকও ঘুরে দেখলেন ভগবন্ত মান

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দিল্লির সরকারি স্কুল দেখে একেবারে মুগ্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দিল্লির কালকাজিতে ডঃ বি আর আম্বেদকর স্কুল অফ স্পেশালাইজড এক্সিলেন্স-এ যান পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। দিল্লির সরকারি স্কুলের পাশাপাশি মহল্লা ক্লিনিকও ঘুরে দেখেছেন ভগবন্ত মান।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, “এটি পরবর্তী পর্যায়ের শিক্ষা। এমন কিছু যা বড় স্কুলও চিন্তাভাবনা করতে পারেন না, তা সরকারি স্কুলগুলিতে বাস্তবায়িত হয়েছে। ডিজিটাল শিক্ষা চলছে। বড় কোম্পানির সঙ্গে সহযোগিতা রয়েছে। আমি আমেরিকা-কানাডায় এমন স্কুল দেখেছি, কিন্তু ভারতে নয়।” ভগবন্ত মান আরও বলেছেন, “আমি বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গেও কথা বলেছি, জানতে পেরেছি তাঁদের মধ্যে অনেকে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হয়েছে। তাঁরা বলছেন, এখানে সুবিধা বেশি। এই পড়ুয়াদের নতুন ধারণা আছে…আমি মুগ্ধ।” এদিন দিল্লির মহল্লা ক্লিনিকও ঘুরে দেখেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেছেন মান।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top