News Flash

  • Home
  • দেশ
  • Fire : ট্যাংরায় কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Image

Fire : ট্যাংরায় কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড । রবিবার দুপুরে ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন লাগে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হাওয়ায় আগগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আশপাশে জনবসতি, নির্মীয়মাণ ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দমকল ও পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণের সবরকম চেষ্টা করা হচ্ছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে থাকলেও, পরে আরও দুটি ইঞ্জিন বাড়ানো হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত মাসেই ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলের বেশ কয়েকজন কর্মী আহতও হন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top