News Flash

  • Home
  • দেশ
  • জেল : সাংসদ নবনীত রানা, বিধায়ক রবি রানাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত
Image

জেল : সাংসদ নবনীত রানা, বিধায়ক রবি রানাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত

মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.) : রবিবার সাংসদ নবনীত রানা, বিধায়ক রবি রানাকে বান্দ্রা আদালতে পেশ করল মুম্বই পুলিশ। অমরাবতীর সাংসদ নবনীত রানা এবং বিধায়ক রবি রানাকে বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

সাংসদ-বিধায়ক দম্পতির আবেদনের শুনানি ২৯ এপ্রিল আদালতে করা হবে। মুম্বই পুলিশ তাদের জামিনের আবেদনে ২৭ এপ্রিল তাদের বক্তব্য পেশ করতে বলেছে। দম্পতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রিজওয়ান বণিক। এর আগে শনিবার নির্দল সাংসদ নবনীত রানা ও বিধায়ক রবি রানাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাদের খার থানায় নিয়ে যান। পুলিশ বিধায়ক রবি রানা এবং সাংসদ নবনীত কৌর রানার বিরুদ্ধে মামলা দায়ের করে। দুজনকেই খারের বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয়েছে।৷

প্রসঙ্গত, এর আগে একই দিনে শিবসেনা কর্মীরা অমরাবতী সাংসদ নবনীত রানা এবং বিধায়ক রবি রানার বাসভবনের বাইরে প্রতিবাদ করেছিলেন। এরপরই রানা দম্পতি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যক্তিগত বাসভবন মাতোশ্রীর বাইরে “হনুমান চালিসা” পাঠ করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top