News Flash

  • Home
  • দেশ
  • CBI : হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে আরও তিন যুবককে অস্থায়ী ক্যাম্পে ডাকল সিবিআই
Image

CBI : হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে আরও তিন যুবককে অস্থায়ী ক্যাম্পে ডাকল সিবিআই

হাঁসখালি(নদিয়া), ২৪ এপ্রিল (হি.স.) : হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে ওই গ্রামের তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসে সিবিআই। গত ৪ এপ্রিল ও পরদিন শ্মশানে ঠিক কীভাবে দাহ করা হয়েছিল নাবালিকার দেহ, নির্যাতিতার পরিবারকে হুমকি কারা দিয়েছিল, সেই ঘটনায় ওই যুবকদের কোনও ভূমিকা ছিল কি না, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে রবিবার রাতেই গ্রামের তিন যুবককে কৃষ্ণনগরের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সিবিআই সূত্রের খবর, ধৃতদের জেরা উঠে এসেছে ওই তিন যুবকের নাম।

হাঁসখালির ঘটনায় নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগেই রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইমতো তাদের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে তদন্তকারী সংস্থা। শনিবার থেকেই নির্যাতিতার বাড়িতে পাহারায় রয়েছে সশস্ত্র পুলিশ। পাশাপাশি নির্যাতিতার পরিবারের সদস্যদর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল নদিয়ার হাঁসখালির শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গয়ালীর ছেলে সোহেল গয়ালীর বিরুদ্ধে। তীব্র যন্ত্রণায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য ৫ এপ্রিল ওই নাবালিকার বাবা-মাকে চাপ দিয়ে শ্মশানে দাহ করে দেওয়া হয়। শুধু তাই নয়, পরবর্তীকালে যাতে কোনও প্রমাণ না পাওয়া যায় সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান ধুয়ে ফেলা হয়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top