News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন মোদী-বরিস, ভারত ও ব্রিটেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
Image

দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন মোদী-বরিস, ভারত ও ব্রিটেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : ভারত সফরে আসা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্বিপাক্ষিক বৈঠকের পর হায়দরাবাদ হাউসেই প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রী। ভারত ও ব্রিটেনের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে দিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “কোপ ২৬-এর সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। ভারতের জাতীয় হাইড্রোজেন মিশনে যোগ দেওয়ার জন্য আমরা ব্রিটেনকে আমন্ত্রণ জানাচ্ছি…আমরা একটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উপর জোর দিয়েছি।…আজাদী কা অমৃত মহোৎসবের সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারতে আসা ঐতিহাসিক।” ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত ও নিয়ম-ভিত্তিক রাখার জন্য মত বিনিময় করেছি। আকাশ, মহাকাশ ও সামুদ্রিক ঝুঁকি মোকাবিলায় সম্মত হয়েছি। এই সফর আমাদের সম্পর্ককে আরও নিবিড় করেছে।” উল্লেখ্য, দু’দিনের সফরে বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top