News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Power Service : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিষেবা দুই দিনেও স্বাভাবিক হয়নি সাব্রুমে, রাস্তা অবরোধ
Image

Power Service : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিষেবা দুই দিনেও স্বাভাবিক হয়নি সাব্রুমে, রাস্তা অবরোধ

সাব্রুম, ২১ এপ্রিল (হি. স.) : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিদ্যুৎ ব্যবস্থা। দুইদিন পরও হাল ফিরেনি সাব্রুম নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ায়। তাতে, ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করেন।

জানা গেছে, বুধবার সকালে কালবৈশাখীর ঝড়ে সাব্রুম নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ায় গাছ ভেঙ্গে পরে বিদ্যুতের তার ছিড়ে যায়। ফলে, সমগ্র এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল। অভিযোগ, গতকাল গাছ ভেঙ্গে পরে তার ছিড়েছে, কিন্ত ২৪ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও পরিষেবা স্বাভাবিক করা হয়নি। স্থানীয় জনগণ বিদ্যুৎ নিগমের কার্যালয়ে গিয়েও সুরাহা হয়নি। ফলে, এলাকায় পানীয় জল সরবরাহ হয়নি এবং মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

স্থানীয়দের বক্তব্য, গতকাল থেকে বেশ কয়েকবার বিদ্যুৎ নিগমের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। কিন্ত, নিগমের তরফে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়নি। তাই, বাধ্য হয়ে আজ দুপুর তিনটার পর স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করেন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং নিত্যযাত্রীরা দুর্ভোগের স্বীকার হন।অবরোধের খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ছুটে গেছেন। বিদ্যুৎ নিগমের আধিকারিকও অবরোধ স্থলে গেছেন। বিদ্যুৎ পরিষেবা শীগ্রই স্বাভাবিক করা হবে প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ প্রত্যাহার হয়েছে। জানা গেছে, যুদ্ধকালীন তত্পরতায় গাছ কেটে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top