News Flash

  • Home
  • দেশ
  • ‘রাজনৈতিক পোশাক খুলে ফেলুন’, রাজ্যের আমলাদের বার্তা রাজ্যপালের
Image

‘রাজনৈতিক পোশাক খুলে ফেলুন’, রাজ্যের আমলাদের বার্তা রাজ্যপালের

কলকাতা, ২১ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গের আমলা ও পুলিশ আধিকারিকদের ফের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

বৃহস্পতিবার জাতীয় সিভিল সার্ভিসেস দিবসে দুটি টুইট করেন রাজ্যপাল। একটিতে রাজ্যপাল লেখেন, ১৯৪৭ সালের আজকের দিনে দেশের সদ্য নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের উদ্দেশে বক্তব্য রেখেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সেখানে তিনি বলেছিলেন, আমলারা ইস্পাতের কাঠামো। বাংলার আমলা ও আইপিএস অফিসারদের এই কথা স্মরণ করিয়ে দিয়ে দ্বিতীয় টুইটে রাজ্যপাল লেখেন, রাজনীতি থেকে দূরে সরে পক্ষপাতহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে আমলাদের বড় অবদান রয়েছে। এরপরই বাংলার আমলা ও আইপিএস-দের অনুরোধ জানিয়ে তিনি লেখেন, রাজনৈতিক পোশাক খুলে ফেলুন।

১৯৪৭ সালের ২১ এপ্রিল দেশের সদ্য নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের উদ্দেশে নয়া দিল্লির মেটকাফ হাউসে বক্তৃতা রেখেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সেখানে তিনি বলেছিলেন, প্রশাসনিক আধিকারিকরা ভারতের স্টিলের কাঠামো। ওই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ২১ এপ্রিল জাতীয় সিভিল সার্ভিসেস দিবস পালন হয়।আর এই সিভিল সার্ভিসেস দিবসেই বাংলার আমলা, আইপিএস-দের বার্তা দিলেন ধনকর। রাজ্যের আইপিএস ও আইএএস আধিকারিকরা শাসকদলের কথা শুনে কাজ করছেন বলে এর আগেও বিভিন্ন সময় সরব হয়েছেন। একাধিক ঘটনায় কখনও মুখ্যসচিব, কখনও বা ডিজিপি-কে তিনি ডেকে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছেন।

রাজ্যের শাসকদল তাঁর বিরুদ্ধে খড়্গহস্ত হলেও ধনখড় জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের যা দায়িত্ব তা তিনি পালন করবেন। সংবিধান মেনেই পদক্ষেপ করবেন। শাসকদল তাঁকে যতই আক্রমণ করুক, তিনি যে পিছু হটবেন না, তা যেন আরও একবার বুঝিয়ে দিলেন আমলা ও আইপিএসদের বার্তা দিয়ে।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top