News Flash

Image

Exam : মাধ্যমিকের টার্ম-টু পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক টার্ম -২ এর পরীক্ষা৷ রাজ্যের বিভিন্ন সুকলগুলিতে আজ থেকে এ পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে৷ দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১.৪৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা৷ সর্বমোট ৫০ নম্বরের প্রশ্ণপত্র রয়েছে৷

এদিন পরীক্ষা থেকে প্রায় এক ঘন্টা আগেই বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে৷ একপ্রকার উৎসুক মেজাজেই ছাত্র-ছাত্রীদের এদিন পরীক্ষা কেন্দ্রমুখী হতে দেখা গেছে৷ আগামী ৬ই মে পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এবার মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে দুই ভাগে ভাগ করেছিলেন৷ সে অনুযায়ী টার্ম -১ পরীক্ষার পর এবার অনুষ্ঠিত হচ্ছে টার্ম -২ পরীক্ষা৷ এদিকে মাধ্যমিক পরীক্ষাকে দু’ভাগে ভাগ করে দেওয়ায় ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top