News Flash

  • Home
  • দেশ
  • Calcutta HighCourt: হাই কোর্টের ঘটনায় রাজ্যপালের সতর্কতা মুখ্যমন্ত্রীকে
Image

Calcutta HighCourt: হাই কোর্টের ঘটনায় রাজ্যপালের সতর্কতা মুখ্যমন্ত্রীকে

কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকর সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সোমবার রাজ্যপাল টুইটারে লিখেছেন, “১৩ এপ্রিল কলকাতা হাই কোর্টে অভূতপূর্ব এবং মর্মান্তিক হট্টগোলের জন্য গভীরভাবে উদ্বিগ্ন হয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানিয়েছি। ন্যায়বিচার অস্বীকার করা বা বাধা দেওয়া আইনের শাসনের বিরোধী। ন্যায়ের মন্দিরের পবিত্রতা নিশ্চিত করার জন্য সকলের কাছে, বিশেষ করে এই মহৎ পেশার ভ্রাতৃত্বের কাছে প্রত্যাশা করি।“

প্রসঙ্গত, ওই দিন এজলাসে তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে বিক্ষোভকারীদের তিনি কড়া ভাষায় ভর্ৎসনা করে বলেন, মাথায় বন্দুক ঠেকালেও দুর্নীতি দেখলে চুুপ করে থাকবে না আদালত। এজলাসে বিক্ষোভ নিয়ে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের লক্ষ্য সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়া। ওরা এবার আদালতকেও শেষ করার চেষ্টা করছে। আমরা আইনজীবীদের সংগঠিত করে এর জবাব দেব।’

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top