News Flash

  • Home
  • দেশ
  • Accident: আমেঠিতে জীপ ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, প্রাণে বাঁচলেন ৪ জন
Image

Accident: আমেঠিতে জীপ ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬, প্রাণে বাঁচলেন ৪ জন

আমেঠি, ১৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের আমেঠি জেলায় যাত্রীবোঝাই জীপ ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন মোট ৬ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল জীপটি, আমেঠি জেলার গৌরীগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে ওই জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সুপার দীনেশ সিং জানিয়েছেন, রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে গৌরীগঞ্জ এলাকায় বাবুগঞ্জ সাগরা আশ্রমের কাছে।

রবিবার রাতে রায়বরেলি জেলার নাসিরাবাদ এলাকা থেকে আমেঠিতে ফিরছিল যাত্রীবোঝাই জীপটি। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন যাত্রীরা। গৌরীগঞ্জ এলাকায় বাবুগঞ্জ সাগরা আশ্রমের কাছে একটি ট্রাকের সঙ্গে ওই জীপের সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের এবং ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম- কাল্লু (৪০), তাঁর ৮ বছরের ছেলে সৌরভ, কৃষ্ণ কুমার সিং (৩০), শিব মিলন, রবি তিওয়ারি ও ত্রিবেণী প্রসাদ। ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে জীপটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top