News Flash

  • Home
  • খেলা
  • Chess : এক বছরের জন্য ‌রাজ্য দাবা সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠিত
Image

Chess : এক বছরের জন্য ‌রাজ্য দাবা সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। গঠিত হলো রাজ্য দাবা সংস্থার কার্যকরি কমিটি। আগামী ১ বছরের জন্য।কমিটির সভাপতি প্রশান্ত কুন্ডু, সহসভাপতি প্রদীপ কুমার রায়, অমৃত লাল ভট্টাচার্য, সচিব দীপক সাহা, যুগ্ম সচিব নির্মল দাস, পঙ্কজ দেবনাথ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিঠু দেবনাথ। মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। রবিবার রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে হয় সভা। তাতে বিগত বছরের আয়-‌ব্যয়ের হিসেব পেশ করা হয়। এবং বর্তমান বছরের বাজেটও পেশ করা হয়। তাতে বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্য দাবার উন্নতিতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয় এদিন। গেলো ১ বছরের নতুন ওই কমিটি ত্রিপুরার দাবার প্রসারে বিভিন্ন কাজ করে গেছেন।

আগামীদিনেও ওই প্রয়াস বজায় থাকবে ওই দাবি সংস্থার প্রতিটি কর্তার মধ্যে। বিশেষ করে সভাপতি এবং সচিবের অনুপ্রেরণায় বর্তমানে রাজ্যে দাবা খেলার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। সচিব দীপক সাহা এ খবর জানিয়েছেন। তিনি পরে বলেন,”ত্রিপুরার দাবাকে কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আগামীদিনেও কাজ করে যাবে আমাদের কমিটি”। ‌এদিকে চেস ইন স্কুল কমিটিও এদিন গঠন করা হয়। ১৫ সদস্যের কমিটির চেয়ারম্যান বর্ষিয়ান মহিলা দাবাড়ু শিখা দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার দত্ত, আহ্বায়ক মিটন গোপ নির্বাচিত হয়েছেন।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top