News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : স্ত্রীকে নির্যাতনের দায়ে গ্রেফতার স্বামী
Image

Arrested : স্ত্রীকে নির্যাতনের দায়ে গ্রেফতার স্বামী

উদয়পুর, ১৭ এপ্রিল : উদয়পুরের কাকড়াবন থানা এলাকায় স্ত্রীকে নির্যাতনের দায়ে অবশেষে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযুক্তের নাম খালেক মিয়া। মোবাইল ফোন ট্রাকিং করে তুলামুড়া ফাঁড়ির পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, কাকড়াবন থানা এলাকার খালেক মিয়া তার স্ত্রীকে নির্যাতন এবং মারধর করে গুরুতর ভাবে আহত করেছিলেন। প্রায় তিন মাস আগে আক্রান্ত স্ত্রী অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পুলিশ তাকে আটক করার জন্য তৎপরতা অব্যাহত রাখে। শেষ পর্যন্ত মোবাইল ফোন ট্রাকিং করে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top