News Flash

  • Home
  • দিনের খবর
  • জুলাই থেকে পঞ্জাবে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ, দুই কিলোওয়াট পর্যন্ত পুরনো বিল মকুব
Image

জুলাই থেকে পঞ্জাবে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ, দুই কিলোওয়াট পর্যন্ত পুরনো বিল মকুব

চন্ডীগড়, ১৬ এপ্রিল (হি.স.): যেমন কথা, তেমনই কাজ করে দেখাল ভগবন্ত মানের পঞ্জাব সরকার। চলতি বছরের ১ জুলাই থেকে পঞ্জাবের প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে। শনিবার এই বড় ঘোষণা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, “১ জুলাই থেকে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবে পঞ্জাবের প্রতিটি পরিবার, দু’মাসের জন্য তা ৬০০ ইউনিট। আগে বিসি, বিপিএল ও স্বাধীনতা সংগ্রামীদের হাউসহোল্ড মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেত, তা বাড়িয়ে ৩০০ ইউনিট করা হয়েছে।”

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও জানিয়েছেন, “২ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুতের লোড রয়েছে এমন পরিবারের ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরানো বিদ্যুৎ বিলের বকেয়া মকুব করা হচ্ছে।” তিনি আরও বলেছেন, “গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু সেগুলির কোনও সত্যতা নেই। চাষের জন্য কৃষকদের ভর্তুকিযুক্ত বিদ্যুত সরবরাহ চলতে থাকবে।” উল্লেখ্য, দিল্লিতে প্রতিটি বাড়িতে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেয় অরবিন্দ কেজরিওয়াল সরকার। এবার পঞ্জাবে আরও বেশি পরিমাণে বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা করল কেজরিওয়ালের দল। পঞ্জাবে নির্বাচনী ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবাই। অবশেষে কথা রাখলেন ভগবন্ত মান।

পঞ্জাবের বিদ্যুৎ মন্ত্রী হরভজন সিং জানিয়েছেন, “নির্বাচনের সময় বিনামূল্যে ৩০০ ইউনিটের আশ্বাস দিয়েছিলাম আমরা। সেই ঘোষণাই করা হয়েছে। ১ জুলাই থেকে তা কার্যকর হবে, আমাদের কিছু জিনিস দেখতে হবে তাই সময় লাগবে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top