News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির সরকারি স্কুলের গুণকীর্তন কেজরিওয়ালের, বললেন রাজনীতিতে এখন শিক্ষা নিয়েও হচ্ছে আলোচনা
Image

দিল্লির সরকারি স্কুলের গুণকীর্তন কেজরিওয়ালের, বললেন রাজনীতিতে এখন শিক্ষা নিয়েও হচ্ছে আলোচনা

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি. স.) : দিল্লির সরকারি স্কুল কতটা উন্নতমানের তা ফের নিজেই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার বি আর আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে কেজরিওয়াল বলেছেন, “স্বাধীনতার পর আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রণালী শুরু হয়। ধনীদের জন্য বেসরকারি স্কুল ও দরিদ্রদের জন্য সরকারি স্কুল। আমরা সরকারি স্কুলগুলিকে এতটাই ভালো করেছি যে, এখন যাঁদের অর্থ রয়েছে তাঁরাও নিজেদের সন্তানদের দিল্লির সরকারি স্কুলে ভর্তি করেন।”

কেজরিওয়াল আরও বলেছেন, “বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা হিসেবে দিল্লির ৩০টি স্কুলের নাম পরিবর্তন করে “ডঃ বি আর আম্বেদকর স্কুল অফ স্পেশালাইজড এক্সিলেন্স” রাখা হয়েছে।” এদিন বিজেপিকেও নিশানা করেছেন কেজরিওয়াল, আপ সুপ্রিমো বলেছেন, “রাজনীতিতে এখন শিক্ষা নিয়েও আলোচনা হচ্ছে। বিজেপি সাংসদ আমাদের স্কুলে ভাঙা টাইলস, খারাপ দেওয়ালের ছবি তুলে আপলোড করছেন। কিন্তু, যখন মণীশ সিসোদিয়া তাঁদের স্কুলে যান, তখন গ্রেফতার করা হয়।”

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top