News Flash

Image

Suicide : ফাঁসিতে কিশোর আত্মঘাতী

চড়িলাম, ১৩ এপ্রিল : বিশ্রামগঞ্জ থানা এলাকার চড়িলাম চৌমুহনী পাড়ার ১৬ বছরের কিশোর মঙ্গলবার রাতে ফাঁসিতে আত্মহত্যা করেছে।

জানা গেছে, ওই কিশোর কোন এক বিষয়কে কেন্দ্র করে মতভেদের জেরে ঘর থেকে বের হয়ে যায়। পরিবারের লোকজনরা খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাচ্ছিলেন না। বুধবার সকালে খোঁজাখুঁজি করার সময় একটি রাবার বাগানের তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

খবর পাঠানো হয় বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিশোরের ফাঁসিতে আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে। কি কারনে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এ-ব্যাপারে অবশ্য পরিবারের তরফ থেকে সুস্পষ্টভাবে কিছুই বলা হয়নি।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top